দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঘটতে না পারে, সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কাজ করছে বিজিবি।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ২০ জন বেকার যুবককে হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার তাঁদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যে আই